বিরাগিণী বধূয়া একটি গল্পগ্রন্থ। তেরোটি ছোটগল্পের সমাহার। এর মধ্যে কয়েকটি প্রকাশিত হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। তবে এগুলো গল্প না বলে বরং জীবনালেখ্য বলাই অধিকতর যুক্তিসঙ্গত।
বইয়ের গল্পগুলোর মধ্যে কোনোটিতে রয়েছে সুখস্মৃতি বা আনন্দময়তার পরশ, কোনোটিতে রয়েছে হৃদয়বিদারক ঘটনার অবতারণা। কোনোটি রম্য রচনা আবার কোনোটি সমাজের সুবিধাভোগী শ্রেণীর প্রতি রুদ্ররূপ মূর্তির বহিঃপ্রকাশ। সবগুলো গল্পের বিষয়বস্তু ফুটে উঠেছে বিশেষ স্বকীয়তা ও গভীরতা নিয়ে।
বইয়ের নাম ভূমিকায় থাকা গল্পটির আবেগ, ছন্দ আর প্রকাশ ভঙ্গিমা এক কথায় অনন্য। এখানে রয়েছে বাংলার অবহেলিত নারীদের সাধারণ গল্প; অসাধারণভাবে।




Reviews
There are no reviews yet.