লেখক সম্পর্কে
মুহাম্মদ ইসতিয়াক হাসান বাংলাদেশের সমকালীন সাহিত্য জগতের একটি বিশেষ নাম। তিনি ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিন্তাশীল একজন লেখক। জীবনের বিচিত্র অভিজ্ঞতা, সমাজের নানামাত্রিক বাস্তবতা এবং ইতিহাস নির্ভরতা তাঁর লেখার মূল প্রেরণা।
জন্ম ও শৈশব
মুহাম্মদ ইসতিয়াক হাসানের জন্ম ১৯৭৭ সালে। তাঁর পিতা মুহাম্মদ ইসহাক মিঞা ছিলেন একজন সরকারি ব্যাংক কর্মকর্তা। বাবার বদলির চাকরির কারণে তিনি শৈশব ও কৈশোরে দেশের বিভিন্ন গ্রাম, শহর ও অঞ্চলের প্রকৃতি, সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। পরবর্তীতে ভ্রমণ ও প্রাতিষ্ঠানিক নানান প্রশিক্ষণ নেয়ার জন্য বিভিন্ন দেশে গমনের মাধ্যমে এই অভিজ্ঞতার ঝুলি আরও সমৃদ্ধ হয়েছে।
জীবনের এই বিচিত্র অভিজ্ঞতাই পরবর্তীতে তাঁর লেখার ভেতরে বাস্তবতার মিশ্রণ এনে দিয়েছে।
শিক্ষাজীবন
২০০৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB) থেকে এমবিএ সম্পন্ন করেন। শিক্ষা ও জ্ঞানের প্রতি তাঁর অনুরাগ তাঁকে সাহিত্য ও লেখালেখির পথকে আরও প্রসারিত করেছে।
পেশাজীবন
বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকে একজন নির্বাহী হিসেবে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি একই ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে খণ্ডকালীন প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। কর্মজীবনের পাশাপাশি নিয়মিত লেখালেখির কাজে নিজেকে নিবেদিত রেখেছেন।
ইসলামি ইতিহাসে আগ্রহ
লেখালেখির পাশাপাশি মুহাম্মদ ইসতিয়াক হাসান ইসলামের ইতিহাস ও জীবনধারা বিষয়ে জানতে আগ্রহী হন।
তিনি পবিত্র কুরআনের আরবী, অনুবাদ ও তাফসীর অধ্যয়ন করেন এবং সহীহ হাদীস গ্রন্থসমূহ থেকেও জ্ঞানার্জন করেন।
দেশের বিভিন্ন মাদরাসায় প্রচলিত কিতাব অধ্যয়ন ও বিশিষ্ট আলেমদের সান্নিধ্যে থেকে তিনি ইসলামি জ্ঞানের কিছুটা অর্জনে সর্বোচ্চ চেষ্টা করেন।
তিনি লক্ষ্য করেন, বাংলাদেশের কিশোর ও তরুণ শিক্ষার্থীদের জন্য ইসলামের ইতিহাস ও জীবনধারা ভিত্তিক রচনার সংখ্যা খুবই সীমিত। কিশোর ও তরুণরা দেশীয় সাহিত্যের তুলনায় কিছু বিদেশি বইয়ের অনুবাদের উপরেই বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। পাশাপাশি প্রতিনিয়ত বেড়ে চলেছে ডিভাইস আসক্তি।
এই উপলব্ধি থেকেই তিনি নতুন প্রজন্মের জন্য সহজবোধ্য ও অনুপ্রেরণামূলক ইসলামি সাহিত্য রচনায় মনোযোগী হয়েছেন। লিখেছেন- এসো আরব্য যুদ্ধের গল্প শোনাই। এখানে তিনি ইসলামের সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সাঃ) এর সময়কালীন ও পরবর্তী কয়েকটি বিখ্যাত যুদ্ধ অত্যন্ত সাবলীলভাবে ছোটগল্প আকারে উপস্থাপনের চেষ্টা করেছেন। এর পাতায় পাতায় রয়েছে কিশোর ও তরুণদেরকে ইসলামের প্রতি আগ্রহী করার এক ঐকান্তিক প্রচেষ্টা।
লেখনশৈলী
মুহাম্মদ ইসতিয়াক হাসানের লেখায় সমাজ, ধর্ম, সংস্কৃতি ও মানবিক বোধের সমন্বয় দেখা যায়। তাঁর শব্দচয়ন সাবলীল, গঠনশৈলী চিন্তাশীল এবং কাহিনি বাস্তব জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত।
তিনি বিশ্বাস করেন— সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ ও মানবতার জন্য একটি পরিবর্তনমুখী শক্তি।
লেখালেখির সূচনা
মুহাম্মদ ইসতিয়াক হাসানের সাহিত্যযাত্রা শুরু হয় দৈনিক পত্রিকায় ছোটগল্প লেখার মাধ্যমে। তাঁর প্রথম উপন্যাস “নাচঘরের চাতালে” প্রকাশের পর পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে প্রকাশিত হয় তাঁর আরও কয়েকটি গল্পগ্রন্থ ও উপন্যাস, যেমন —
এই গ্রন্থগুলোতে মানবজীবনের গভীর মনস্তত্ত্ব, প্রেম-বিরহ, সমাজবাস্তবতা ও ধর্মীয় অনুরণন প্রকাশ পেয়েছে।
লেখকের দর্শন
মুহাম্মদ ইসতিয়াক হাসান মনে করেন, মানুষের জীবনে নৈতিকতা, আধ্যাত্মিক জ্ঞান ও মানবিক মূল্যবোধের বিকাশ ছাড়া প্রকৃত অগ্রগতি সম্ভব নয়।
তাঁর লেখায় তাই কেবল গল্প নয়, বরং থাকে জীবনের শিক্ষা, ইতিহাসের আলো এবং নৈতিকতার দিক-নির্দেশনা।
বর্তমান ব্যস্ততা
যোগাযোগের তথ্য
ঠিকানাঃ পালক পাবলিশার্স, ১৭৯/৩, ফকিরেরপুল, ঢাকা-১০০০।
ই-মেইলঃ istiaaque@gmail.com
প্রয়োজনে টেলিফোনঃ ০১৭১১৬৫৯৩৯৯
ওয়েবসাইট: https://istiaquehasan.com
📘 এসো আরব্য যুদ্ধের গল্প শোনাই
মানব সভ্যতার অগ্রগতিতে ইতিহাসের ঘটনা ও চরিত্রগুলো প্রতিনিয়ত পথ দেখিয়ে যাচ্ছে। আর সেই ইতিহাসের একটি বিশেষ অংশ জুড়ে রয়েছে যুদ্ধ। পৃথিবীর হাজার বছরের জীবনপ্রবাহে যুদ্ধ যেমন ধ্বংস ও হত্যার অংশীদার হয়ে দাঁড়িয়ে রয়েছে, তেমনি যুদ্ধের বিনিময়ে অনেক কিছু সৃষ্টিও হয়েছে। যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি সবুজ-শ্যামল প্রাণপ্রিয় আমাদের বাংলাদেশকে। দূর অতীতে যুদ্ধের বিনিময়েই আমরা পেয়েছি শান্তির ধর্ম ইসলামকে।
পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ। ব্যতিক্রমী এই অর্থে যে, একদিকে মানুষের মাঝে আসছে নানান ঘটনাপ্রবাহ, আর অপরদিকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আ’লামিন এর নিকট থেকে আসছে ঐশী বাণী- কুরআন, যেখানে রয়েছে সেই ঘটনা প্রবাহের বিশ্লেষণ, দিক-নির্দেশনা ও সমাধান। এ এক অপূর্ব সমন্বয়। এ এক অপূর্ব সমন্বয়। ভাবতে গেলে গা শিউরে ওঠে। হৃদয়বিদারক ঘটনাগুলো জানতে গেলে চোখ ভিজে যায়।
এই বইয়ে আরব উপদ্বীপের যুদ্ধ, সাহসী যোদ্ধাদের ত্যাগ, নেতৃত্ব, কৌশল এবং ঈমানের দৃঢ়তার ইতিহাসকে গল্প আকারে উপস্থাপন করা হয়েছে।
লেখক এই বইয়ে ইতিহাসকে কেবল তথ্য হিসেবে নয়, বরং মানবিক অনুভূতি ও নৈতিক শিক্ষার আলোকে উপস্থাপন করেছেন। যুব সমাজ ও কিশোর পাঠকদের জন্য এটি এক অনুপ্রেরণামূলক পাঠ।
মূল বিষয়ঃ ইসলামের বিভিন্ন যুগের যুদ্ধ, সাহস, ঈমান ও ত্যাগের কাহিনি
বইয়ের ধরনঃ ঐতিহাসিক গল্পসংগ্রহ
পাঠযোগ্যতাঃ কিশোর-কিশোরী, তরুণ-তরুণীসহ সকল পাঠক-পাঠিকা
গৌণগাথা
শুকনো পোড়া কাঠ-মাটিতে সারা মাস খেটে-খুটে যারা দু’টো ফল ধরাতে পারেনা অথবা নদী ভাঙা, সংসার ভাঙা, স্বপ্ন ভাঙা নিয়েই যাদের বসবাস- প্রকৃতি আর সমাজের কাছে অবহেলিত এমন একটি বিশেষ শ্রেণীর জীবনগাথা-ই মূলতঃ “গৌণগাথা”র উপজীব্য। যদিও এরকম বিষয়ে কাব্য কিংবা উপন্যাস বাংলা সাহিত্যে একেবারে নতুন নয়; কিন্তু যে বিশেষ স্বকীয়তা এবং গভীরতা নিয়ে এ উপন্যাসের চরিত্রগুলো ফুটে উঠেছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।
স্বামীহীন, ভূমিহীন আর শ্রাবণ-ভাদ্রের মেঘ প্রত্যাশী মানুষগুলোকে নিয়ে লেখক তাঁর বইয়ের প্রতিটি পাতায় পাতায় গুমানিশিং গ্রামের ছবি এঁকেছেন শিল্পীর তুলি দিয়ে। সে ছবি দেখতে কখনও চোখ পড়বে পৌষের পিঠা, মেলা আর যাত্রাপালার দিকে; আবার কখনও চোখ পড়বে ঘরের শূন্য হাঁড়ি, শূন্য উনুন কিংবা মেজবান খাওয়ানোর কলাকৌশলের দিকে।
উপন্যাসের প্রতিটি চরিত্র, প্রতিটি দৃশ্য আমাদের চিরায়ত গ্রাম-বাংলার কঠিন সত্যকে মনে করিয়ে দেয়। সে দৃষ্টিকোণ হতে ‘গৌণগাথা’ বাংলা সাহিত্যে জায়গা করে নিতে পারবে বলে আমাদের বিশ্বাস।
মূল বিষয়ঃ চিরায়ত গ্রাম-বাংলার জীবন-জীবিকা
বইয়ের ধরনঃ উপন্যাস
পাঠযোগ্যতাঃ সকল পাঠক-পাঠিকা
📕 নাচঘরের চাতালে
বন্ধু সৈকতের আমন্ত্রণে সজল নামের এক সহজ সরল তরুণ অনার্স পরীক্ষা শেষে ঢাকায় আসে। তার কাছে বড় অচেনা এ ঢাকা শহর। সৈকতের একটা ঠিকানাই তার সম্বল, যে সজলের অজান্তেই লাশ হয়ে শুয়ে আছে চার হাজার স্কয়ার ফিটের এক অভিজাত বাড়িতে। একা।
উপন্যাসের শুরুটা এভাবেই। অন্যের সামান্য দুঃখেও যার প্রাণ কেঁপে ওঠে, সেই সজল মানুষের লাশ দেখবে কীভাবে! খুনের সাথে তার কোনো সম্পৃক্ততা না থাকলেও ঘটনা প্রবাহ তাকে জড়িয়ে ফেলে। পুলিশের ভয়ে পালিয়ে থাকতে চায় সে, কিন্তু পারে না। বাধা পায় আর্তি নামের এক রহস্যময়ীর কাছে...।
এটি মুহাম্মদ ইসতিয়াক হাসানের প্রথম উপন্যাস এবং তাঁর সাহিত্যজীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক।
উপন্যাসটি মূলত আমাদের সমাজের একটি স্থিরচিত্র। রহস্যময় ঘটনাপ্রবাহ আর প্রেম-প্রতারণার সমন্বয় ঘটেছে এখানে। বইটি পড়তে পড়তে একদিকে পাঠকের শরীর ভয়ে শিউরে উঠবে, অন্যদিকে রোমান্টিক প্রেম-বিরহ তাকে টেনে নিয়ে যাবে এ ছন্দময় লেখনীর শেষ প্রান্তে।
মূল বিষয়ঃ সম্পর্ক, ভালোবাসা, মানবজীবনের অর্থ ও সমাজের দ্বৈততা
বইয়ের ধরনঃ রহস্য উপন্যাস
পাঠযোগ্যতাঃ সকল পাঠক-পাঠিকা
📙 বিরাগিণী বধূয়া
এটি একটি গল্পগ্রন্থ। তেরোটি ছোটগল্পের সমাহার। এর মধ্যে কয়েকটি প্রকাশিত হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। তবে এগুলো গল্প না বলে বরং জীবনালেখ্য বলাই অধিকতর যুক্তিসঙ্গত।
বইয়ের গল্পগুলোর মধ্যে কোনোটিতে রয়েছে সুখস্মৃতি বা আনন্দময়তার পরশ, কোনোটিতে রয়েছে হৃদয়বিদারক ঘটনার অবতারণা। কোনোটি রম্য রচনা আবার কোনোটি সমাজের সুবিধাভোগী শ্রেণীর প্রতি রুদ্ররূপ মূর্তির বহিঃপ্রকাশ। সবগুলো গল্পের বিষয়বস্তু ফুটে উঠেছে বিশেষ স্বকীয়তা ও গভীরতা নিয়ে।
বইয়ের নাম ভূমিকায় থাকা গল্পটির আবেগ, ছন্দ আর প্রকাশ ভঙ্গিমা এক কথায় অনন্য। এখানে রয়েছে বাংলার অবহেলিত নারীদের সাধারণ গল্প; অসাধারণভাবে।
মূল বিষয়ঃ বিচিত্র ধরনের ও ব্যতিক্রমী গল্পের সন্নিবেশন
বইয়ের ধরনঃ গল্পগ্রন্থ
পাঠযোগ্যতাঃ সকল পাঠক-পাঠিকা
🌿 লেখকের লেখনশৈলী ও ভাবনা
মুহাম্মাদ ইসতিয়াক হাসানের লেখার বিশেষ বৈশিষ্ট্য হলো — বাস্তবতার সঙ্গে চিন্তাশীল দর্শনের সমন্বয়।
তিনি ভাষায় কাব্যিকতা বজায় রাখলেও, তাঁর কাহিনি অত্যন্ত বাস্তব ও পাঠকনির্ভর।
ইসলামি ইতিহাস, নৈতিকতা এবং মানবতার বার্তা তাঁর লেখায় সূক্ষ্মভাবে মিশে থাকে।
📚 ভবিষ্যৎ পরিকল্পনা
বর্তমানে তিনি ইসলাম ও জীবনধারা ভিত্তিক একটি ধারাবাহিক গ্রন্থরচনায় কাজ করছেন, যেখানে তরুণ প্রজন্মের জন্য ইসলামের ইতিহাস সহজবোধ্যভাবে তুলে ধরা হবে।
তাঁর লক্ষ্য — এমন সাহিত্য সৃষ্টি করা যা মানুষকে আত্মচেতনায় জাগিয়ে তুলবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।